1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

১/১১ এর দুঃসময়ে বিএনপির অস্তিত্ব রক্ষায় সাহসী নেতা শাহজাহান চৌধুরীর অবিস্মরণীয় ভূমিকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১:১৭ পিএম

১/১১-এর বিএনপির অস্তিত্ব রক্ষার ভয়াবহ পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের প্রধান দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহজাহান চৌধুরী।

১/১১-এর কঠিন সময় ছিল বিএনপির অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ পরীক্ষা। সেই সময় মঈনউদ্দিন-ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে। সেই দুঃসময়ে যখন দলের শীর্ষ নেতা নেত্রীর ভূমিকা ছিল না, অধিকাংশ জায়গায় পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখনই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত সরকারের গোয়েন্দা সংস্থার চোখ রাঙানি উপেক্ষা করে খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের (কোঅর্ডিনেটর) দায়িত্ব পালন করেন সাহসী ও সংগঠনী এই নেতা শাহজাহান চৌধুরী।

এ সময় তিনি চট্টগ্রাম বিভাগের পার্টি অফিসের তালা ভেঙে অফিস চালু করেন এবং চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে মিটিং ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে মৃতপ্রায় একটি দলকে সংগঠিত রাখেন। তার সেই দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতার কারণেই চট্টগ্রাম বিভাগে বিএনপি উজ্জীবিত ছিল এবং নতুন করে ঘুরে দাঁড়াতে পেরেছে।

তার এই সাহসী ভূমিকা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রসারের দাবি রাখে। এই ঘটনা আজও নেতাকর্মীদের হৃদয়ে গর্বের জায়গা নিয়ে আছে এবং এটি প্রমাণ করে যে “দুঃসময়ের নেতাই আসল নেতা” আর সেই নেতা হলেন বর্তমান দক্ষিণ চট্টগ্রাম বৃহত্তর রাজনীতির মহীরুহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহচর জননেতা শাহজাহান চৌধুরী।

শাহজাহান চৌধুরীর এই রাজনৈতিক ইতিহাস দলীয় নেতাকর্মী ও জনতার মাঝে আজও স্মরণীয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com