1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৩ বাংলাদেশি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ৯:১৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের এমতাজুলের ছেলে শামিম আলী (২৬), একই এলাকার শ্রী সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকার ছাত্তার আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৩)।

৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০৩ জন বাংলাদেশি চোরাকারবারি অনুমতি ব্যতীত নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল আমাদের টহল দল। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি বাটন মোবাইল ফোন (বাংলাদেশি সিমসহ) এবং ভারতীয় ৭০ রুপি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com