1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের ‘বাইক শোডাউন’ ‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’ ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’ ছাত্রলীগ নেতার অডিও ফাঁস মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তানের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

ফেনীতে বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার, উখিয়ার যুবকসহ আটক ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ৩:৫৭ পিএম

ফেনীতে দুটি প্রাইভেটকারের বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানানো হয়েছে; এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং স্টেশনের বিপরীতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। দুপুর ১টা ৪০ মিনিটে একটি প্রাইভেটকার তল্লাশি করে উখিয়ার উত্তর পুকুরিয়া তেলী পাড়ার মো. তারেক (২১) ও ফটিকছড়ির সাদিনগরের চালক নাজমুল হককে (২৫) আটক করা হয়; তাঁদের দেওয়া তথ্যে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকারের বিষয়ে জানা যায়।

পরের ১০ মিনিট পর ১টা ৫০ মিনিটে ওই দ্বিতীয় প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে উখিয়ার পশ্চিম ডিগলিয়া পালংয়ের আবুল হাশেম (২০), পশ্চিম রত্নার চালক মো. ইউসুফ (২০) ও মহুরী পাড়ার মো. ইমন-হাসানকে (২০) আটক করা হয়। গাড়ির সামনের অংশে ইঞ্জিনের পাশে বিশেষভাবে লুকানো একটি কার্টুনের ভেতর খাকি কাগজে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে প্রাইভেটকারে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদকসেবী ও কারবারিদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। আটক পাঁচজন, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকার দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com