1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের ‘বাইক শোডাউন’ ‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’ ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’ ছাত্রলীগ নেতার অডিও ফাঁস মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তানের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ৯:১৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের শিল্পাঞ্চলে অহেতুক তারা উসকানির মধ্য দিয়ে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। কিন্তু এখনও কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি করছে। ওরা তারাই, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তাদেরকে চিনি।’

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশ্ন যখন আসবে ফ্যাসবাদী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনও পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে- সেই প্রশ্ন যখন আসবে, সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।

তিনি বলেন, ‘শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ করেছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে।’

তিনি বলেন, ‘পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবো।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com