1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার আইসিজের রায়ের পরপরই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৫:২৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সরকার জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে-উল্লেখ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com