মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন সোনাইছড়ি ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকাকালীন ঘু-ষ কে-লেং-কা-রিতে জড়িয়ে পড়েন পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম।
দায়িত্ব পালনের সময় কামরুলের প্রকাশ্যে ঘু-ষের অর্থ গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে গত ১২ নভেম্বর নাইক্ষ্যংছড়িরই আওতাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের দায়িত্ব পান পুলিশের ৩২ ব্যাচের (এসআই) এই কর্মকর্তা।
তবে সেখানে তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি যোগদানের ৪ দিনের মাথায় তাকে প্রশাসনিক কারণ দেখিয়ে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।
কিন্তু কৌশলে প্রভাব খাটিয়ে কামরুল ঘুমধুমে বদলি আদেশের পরও অবস্থান করছিলেন। সেই সুযোগ গত ২৩ নভেম্বর রাতে ঘুমধুমে নতুন বিতর্কের জন্ম দেন। ইয়াবাকান্ডে জড়িয়ে পড়ার সূত্র ধরে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ২৫ নভেম্বর রাতে তাকে কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয় বলে বান্দরবান জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন ‘আমার বদলি আদেশ হয়ে গেছে তাই চলে এসেছি।’
সূত্র: টিটিএন