1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার আইসিজের রায়ের পরপরই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৮:২০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে আর নকলও চলবে না। যেসব শিক্ষক ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিং করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহের কাজ করবেন না।

তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইচএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। মনে রাখতে হবে, আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। সারা দেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়া হবে। এবার বৃত্তির টাকাও বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব ক্লাশের পরীক্ষার ফলাফল এবং একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার তাদের ভবন দেওয়া হবে। পাশাপাশি ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ভবন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। কোনো সুযোগ-সুবিধাও পাবে না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. সেলিম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষায় অনিয়মের মাধ্যমে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ দেওয়ার সুযোগ ছিল। সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে। ভবিষ্যতে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com