1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী উখিয়া ভূমি অফিসে নিয়ম নয়, অবৈধ ‘লেনদেনেই’ সেবা! ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসে আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে; ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল পল্টনে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের আটক ১৪ কর্মী তিন দিনের রিমান্ডে চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা ইসমাইল ১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিকা মুক্তার মরদেহ এনসিপি নেতার অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশ, জুমবাংলার সম্পাদকের বিরুদ্ধে মামলা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ভিডিও ভাইরাল একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ৮:৫৮ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামী শনিবার ৩১ অক্টোবর সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। মওলানা ভাসানী একজন আইকনকি ক্যারেক্টার। উনার জীবন থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। সেজন্য এই বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয়েছে মওলানা ভাসানী।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উনার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।

যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথা সময়ে এবার ২৭ যাবে না ২৬ এর ভিতরে বই বিতরণ হয়ে যাবে। বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটির কোন কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দিবো।

তিনি আরো বলেন, “আমরা ৪টি নতুন বই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা এবং আমার কারিগরি শিক্ষা। সেই সাথে জেলা শহরগুলোর জন্য কিভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, জানতে হয় জন্য আমরা অফসনাল বইও দিচ্ছি ক্লাস ৫ এবং ৬ এ।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com