1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিকা মুক্তার মরদেহ এনসিপি নেতার অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশ, জুমবাংলার সম্পাদকের বিরুদ্ধে মামলা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ভিডিও ভাইরাল একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী টেকনাফের বাহারছড়ার রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম আটক আন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সারাদেশে বৃষ্টির আভাস মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিকা মুক্তার মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ৫:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ পাওয়া গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করে।

তবে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার পরিচয় শনাক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন তার স্বজনেরা। দীর্ঘ ১০ দিন পর মুক্তার মরদেহ পাওয়ার খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন তিনি। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। তার বাবার নাম মোস্তফা কামাল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com