উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-১৫ এর একটি দল রবিবার দুপুর ২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্য মোঃ ইরফানকে গ্রেফতার করা হয়। ২৩ বছর বয়সী ইরফান উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর সৈয়দ আলমের পুত্র।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে। সূত্র: টিটিএন