1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে নির্মাণকাজ বন্ধের নোটিশ উপেক্ষা, ইনানীতে চারতলা ভবন ভাঙল কউক কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা গেল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে তিন বিভাগে বৃষ্টির শঙ্কা সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে শাহজাহান চৌধুরী, বেসরকারি বিল নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ মামলায় মালিক বাদ, এজাহারে অসংগতি; রিসোর্ট বন্ধে পদক্ষেপ কোথায়? কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা ‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

নির্মাণকাজ বন্ধের নোটিশ উপেক্ষা, ইনানীতে চারতলা ভবন ভাঙল কউক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ৪:০৭ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ উপেক্ষা করে ভবন নির্মাণ অব্যাহত রাখার অভিযোগে চারতলা একটি ভবন ভেঙে ফেলেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। সোমবার (২৬ অক্টোবর) সকালে ইনানীর রয়েল টিউলিপ হোটেলের সামনের ভবনটিতে এ অভিযান চালানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছি। যে ভবনটি ভাঙা হয়েছে, সেটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। ভবনটির নির্মাণকাজ চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ গত ১৯ অক্টোবর নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিশ উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়। পরে সোমবার চারতলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

এদিকে, গত ১৭ অক্টোবর ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর পর্যটন এলাকায় হোটেল, রিসোর্ট ও অন্যান্য স্থাপনার অনুমোদন, অগ্নিনিরাপত্তা এবং নির্মাণবিধি অনুসরণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুপটুপ রিসোর্টটির প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সনদ ছিল না; এর আগে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছিল।

পর্যটন এলাকার স্থাপনাগুলোর অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com