1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ২:৩৩ পিএম

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেগগুলো।তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। এদিকে ইনানী পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টের উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং সেখানে আর কেউ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, এ পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গুলো সনাক্ত করা যায়নি। কারণ আগুনে পুড়ে যাওয়া মরদেহ গুলোর শরীর বেশীরভাগ অংশ পুড়ে গেছে। তাই তাদের শনাক্ত করা যাচ্ছেনা। এ জন্যে ডিএনএ টেস্টের প্রয়োজন। জেলা প্রশাসক জানান, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তারপর ল্যাবে পাঠানো হবে, তাদের আত্মীয়দের সাথে ডিএনএ ম্যাচ করার পর মরদেহ গুলো স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট পেতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি জানান।

এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com