1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ১১:২১ পিএম

রামুতে পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এসআরবি -১৫।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ও শনিবার (১৭ অক্টোবর) ভোরে রামুর চেইন্দা (বসুন্ধরা সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ এর মোঃ জুনায়েদ (২২), কুতুপালং ক্যাম্প-২ এর কবির হোসেন (২৩) এবং ক্যাম্প-৫ এর মোহাম্মদ বেলাল (২০)।

​এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেশুক্রবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ১০ কেজি গাঁজাসহ মোঃ জুনায়েদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শনিবার ভোর ৪টার দিকে একই স্থানে ব্যাটালিয়ন সদরের অপর একটিদল অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ কবির হোসেন ও মোহাম্মদ বেলালকে আটক করে।

​এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, কক্সবাজারে মাদক নির্মূলে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com