কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে।
১৬ নভেম্বর (সোমবার) রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির
উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাদী হয়ে রামু থানায় মামলাটি রুজু করেন।
গেলো রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগে একটি বিশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর রাতে পুলিশি অভিযানে ৭ জনকে আটক করে রামু থানা পুলিশ। আটকের পর তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদী,রিদুয়ান,দূর্জয় শর্মা, ইমাদ সিকদার, মেহেদি সহ রামুর দশ ইউনিয়নের ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ মামলার বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: টিটিএন