1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান এসএসসির টেস্ট পরিক্ষায় ফেল করায় উখিয়ার জুই বড়ুয়া এ কি করলো! সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি রামুতে দিনদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : জড়িতদের আইনের আওতায় আনা হবে – ওসি রামু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ- কক্সবাজারে ঋণ সম্মেলনে অর্থমন্ত্রী নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

রামুতে দিনদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : জড়িতদের আইনের আওতায় আনা হবে – ওসি রামু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ৭:৪৯ পিএম

কক্সবাজারের রামুতে দিনদুপুরে প্রকাশ্যে মিছিল ককরেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার গর্জনিয়া বাজারে ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমাদ সিকদার মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ঐ ভিডিওতে সামনের সারিতে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরোয়ার কমলের একটি ছবি প্রর্দশন করতে দেখা যায়।

এছাড়াও ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল হক মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ গর্জনিয়া ফাড়ির আওতাধীন এলাকায় দুপুর ২ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করে বলে তথ্য পেয়েছি, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ নিষিদ্ধ সংগঠনের ব্যানারে
কার্যক্রম চালানোর সুযোগ নেই, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে এবং ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।’ সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com