1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী

রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৫:৫৮ পিএম

কক্সবাজারের রামুতে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে রামু-মরিচ্যা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাখানা এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রামু-মরিচ্যা সড়কে গাছসহ বিভিন্ন বস্তু ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার না থাকায় যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান তাঁরা।

খবর পেয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান।

পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com