1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

কক্সবাজারে ট্রাক – মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ৯:৫২ পিএম

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাঁশখালীর মোহাম্মদ জাসেদুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬নং কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বাগমারা ছমেয়ার বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে এবং সাবেক ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামালের নাতি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে এশার নামাজের পর জাসেদুল ইসলাম চার মোটরসাইকেল নিয়ে আট বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পরে রাত আনুমানিক ২টার দিকে রামু থানা এলাকার সামনে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জাসেদুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত অপর দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হামিম নামের একজনের অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com