1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি ইনানীতে চার দিনেও নেভেনি গ্যাসের আগুন ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ কিশোরীকে ‘ধর্ষণ’: দুই বাংলাদেশিকে ধরতে পুরস্কার ঘোষণা লন্ডনের পুলিশের নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা জাহেদ রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১২:৩৭ এএম

রামু উপজেলার কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

​বুধবার বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির এই অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জমির পাশে বাঁশের সাঁকো সংলগ্ন নালার পানির নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com