1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি ইনানীতে চার দিনেও নেভেনি গ্যাসের আগুন ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ কিশোরীকে ‘ধর্ষণ’: দুই বাংলাদেশিকে ধরতে পুরস্কার ঘোষণা লন্ডনের পুলিশের নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা জাহেদ রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা জাহেদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১২:৪৬ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এতে টানা তিনদিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় ভেতরে কাঁচা মালামাল নষ্ট ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেনের।

অভিযুক্তের নাম সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি জামায়াত মনোনীত উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে একই ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড এন্ড কাবাব ঘরের স্বত্ত্বাধিকারী।

আরও দেখুন
স্থানীয় খবর
রাজনৈতিক সংবাদ
সংবাদপত্র বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাওলানা জাহেদ ঘরোয়া ফুড এন্ড কাবাব ঘরে খাবার খেতেন। মেহমান নিয়েও একাধিকবার এসেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতেই খাবার খেয়েছেন। এতে প্রায় ৫ মাস আগে তার ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘসময় পার হলেও তিনি টাকা দিচ্ছেন না। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জনকে নিয়ে রেস্টুরন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন। পরে কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে দাবি করেছেন রেস্টুরেন্ট মালিকপক্ষ।

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে আমাদের রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায়া তালা দিয়ে আমাদেরকে বের কের দেওয়া হয়।

রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি দেন। তিনদিন আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পঁচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোন টাকা পাবেন না। আমি তার কাছ থেকে টাকা পাবো। তবে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে বললে তিনি অভিযোগ নিয়ে সদুত্তর দিতে পারেননি।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানা নেই।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com