1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান এসএসসির টেস্ট পরিক্ষায় ফেল করায় উখিয়ার জুই বড়ুয়া এ কি করলো! সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি রামুতে দিনদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : জড়িতদের আইনের আওতায় আনা হবে – ওসি রামু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ- কক্সবাজারে ঋণ সম্মেলনে অর্থমন্ত্রী নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ- কক্সবাজারে ঋণ সম্মেলনে অর্থমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ৫:২৩ পিএম

বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।

এ লক্ষ্যে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন।

‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’।

সম্মেলনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এখন ঋণের পরিমাণ বাড়ানোর চেয়ে মানসম্মত ও কার্যকর ঋণ ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার যে বিশাল ঋণের বোঝা পেয়েছিল, সেখান থেকে অনেকটাই উত্তরণ সম্ভব হয়েছে। একই সঙ্গে ভঙ্গুর ও উচ্চ খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে ওঠার পথও তৈরি করেছে বর্তমান সরকার।

মন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার এবং টেকসই উন্নয়ন অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

দুই দিনব্যাপী এ সম্মেলনে পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি, সুদ ব্যয় নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com