1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক ৮৩০ আসনে ২,৮৮৫ বন্দি, চরম চাপ কক্সবাজার কারাগারে বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী কক্সবাজারে বাড়ছে পুলিশের জনবল, আসছে নতুন ৩০০ সদস্য টেকনাফে ‘বিচারের’ নামে তরুণীকে বেঁধে নির্যাতন, দুই বোন গ্রেপ্তার ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ২:২৭ পিএম

কক্সবাজার বড় বাজার এলাকার মাছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছৈয়দ আকবরের প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ম্যানেজার নুর মোহাম্মদের বিরুদ্ধে।

অভিযোগের পর গত ২২ সেপ্টেম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ী।

ছৈয়দ আকবর জানান, ব্যক্তিগত কারণে গত ৪ মাস ১৬ দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত সময় দিতে পারেননি। এ সময়ের মধ্যে ব্যবসার হিসাব যাচাই করে প্রায় ৪ লাখ টাকা লাভের হিসাবের গরমিল পাওয়া যায়। এছাড়া বিভিন্ন হোটেলে বকেয়া মাছের টাকা হিসেবে প্রায় ২ লাখ টাকা নুর মোহাম্মদ নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরে কয়েকটি হোটেলের সঙ্গে যোগাযোগ করলে তারা ওই টাকা নুর মোহাম্মদকে পরিশোধ করার কথা জানায় বলে দাবি করেন ব্যবসায়ী।

এ ছাড়া বাসা ও দোকানের ভাড়া বাবদ আরও ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন ছৈয়দ আকবর।

ব্যবসায়ী জানান, হিসাব যাচাইয়ের সময় নুর মোহাম্মদ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরদিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার অবস্থান সম্পর্কে তথ্য পেলে ০১৮১৮-৯০৯৩৯০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী এবং সহযোগিতার জন্য পুরস্কারের কথাও জানিয়েছেন।

তবে নুর মোহাম্মদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com