1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর আমি না থাকলে সৌদি আরবের অস্তিত্ব থাকত না, বললেন ট্রাম্প মসজিদের মক্তবে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে ১২ কেজি এলপিজির ১ হাজার ৫৮৫ নির্ধারিত মূল্য হলেও বিক্রি সর্বোচ্চ ২৫০০ টাকা!

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১:১৩ পিএম

কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে ইব্রাহিম নামের রোহিঙ্গা যুবক। সে অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া আসামী।

বুধবার রাত ১০ টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ইব্রাহিম হ্নীলার মোছনি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিমের পুত্র।

জানা যায়, কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ইব্রাহিম। রাত ১০ টার দিকে সদর হাসপাতালের বড থেকে হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যায়। আটক ইব্রাহিমের পাহারায় ছিলো পুলিশ লাইন্সের এক এএসআই ও দুই কনস্টেবল। তাদের চোখে ধুলো দিয়ে নিমিষেই হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যায় বলে জানান পাশের এক রোগীর স্বজন।

গেলো ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীতে স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় রোহিঙ্গা যুবক ইব্রাহিম ও নুরুল আলম রোহিঙ্গা যুবক।

তাদের দুজনকে গণপিটুনি দিয়ে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও ৫ রাউড গুলি উদ্ধার করা হয়।

এরপর পুলিশ তাদের আটক করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়।

আটকের পর তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, পলাতক ইব্রাহিমকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com