গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক