নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের সভাপতি নজুরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে নজরুল ইসলামের নামে কোনো মামলা নেই।
অন্যদিকে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।