1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৮:৫৬ পিএম

বার্ধক্যের ভারে এমনিতেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। চলার একমাত্র অবলম্বন লাঠিটিও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নিজের নাতনি জামাইয়ের বিরুদ্ধে। নামাজ আদায়ের পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বরগুনা সদর উপজেলার এক বৃদ্ধ মাওলানা।

এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। অভিযুক্ত রব্বানী গাজী সম্পর্কে তাঁর মেয়ের ঘরের নাতনি জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকায় পাশাপাশি বসবাস করেন অভিযোগকারী ও অভিযুক্ত। গত ১২ নভেম্বর দুপুরে ধর্মীয় দায়িত্ববোধ থেকে রব্বানী গাজীকে নামাজ আদায়ের পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী তাঁর হাত থেকে চলাফেরার লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

বৃদ্ধের অভিযোগ, লাঠি ভেঙে ফেলার পাশাপাশি অভিযুক্ত তাঁকে বিভিন্ন সময় গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলেন এবং হুমকি দেন। বয়সের ভারে চলাফেরায় অসুবিধা থাকা অবস্থায় লাঠিটি ভেঙে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তিনি। বর্তমানে অভিযুক্তের আচরণে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে জানিয়েছেন সোহরাব হোসেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com