1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ৫:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আওয়ামী লীগ নেতা ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ করে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি বিসিবি পরিচালক মিজানের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। শুক্রবার তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ছাত্রদল নেতা নাজমুল হুদার দাবি, মিজান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। আওয়ামী লীগের দোসর মিজানের শাস্তি দাবি করে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান তিনি। আওয়ামী লীগের নেতা মিজানকে বিএনপির কেউ পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এ সময় বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বরিশালের একাধিক সাংবাদিককে বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না। ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমড়া এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি।’

এ বিষয়ে বরিশাল জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মামুন খন্দকার আমার দেশকে বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে কারা এবং বক কারণে ব্যানার ছিঁড়েছেন তা তিনি জানেন না। বিষয়টি জানার জন্য বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে বলা হয়েছে। তবে এ বিষয়েতি এখনও তিনি আমাকে কিছু জানাননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com