1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ১১:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। এসময় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ঝাউবাগান দখলের উদ্দেশ্যে স্থাপন করা সিমেন্টের খুঁটি ও ঘেরাবেষ্টনীসহ বিভিন্ন অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ‘সিমিজু হ্যাচারি এন্ড নার্সারি লি.’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি রক্ষিত বনভূমিতে সৃজিত ঝাউবাগান দখলের উদ্দেশ্যে সিমেন্টের খুঁটি স্থাপন ও ঘেরাবেষ্টনী নির্মাণের বিষয়টি নজরে আসে। পরে বন বিভাগের সদস্যরা এসব অবৈধ স্থাপনা অপসারণ করে বনভূমিটি দখলমুক্ত করেন।

একই দিন ইনানী রেঞ্জের নিদানিয়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সরকারি রক্ষিত বনের ঝাউবাগানে গড়ে ওঠা আরও কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। পৃথক এসব অভিযানে প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

অভিযানে জালিয়াপালং বিট কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইনানী বিট কর্মকর্তা মো. নুর হোসেন,কক্সবাজার রেঞ্জের স্পেশাল টিম এবং বিভিন্ন বিটের কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশগ্রহণ করেন।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানায়,”সরকারি রক্ষিত বনভূমি রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।” সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com