1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১:২২ এএম

বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে পার্শ্ববর্তী এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী শামীম গোলন্দাজের বিরুদ্ধে।

ধর্ষণের পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের জন্য দ্রুত বিয়ের কথা বললে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত শামীম।

বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ শামীমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামের দুই সন্তানের জননী ওই নারী তার স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে থাকার সুবাদে পার্শ্ববর্তী যুবলীগ কর্মী শামীম গোলন্দাজ তাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নজরে পড়ে এলাকাবাসীর। পর্যায়ক্রমে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ে। ছয় মাসের অন্তঃসত্ত্বা জানিয়ে ওই নারী শামীম গোলন্দাজের কাছে দ্রুত বিয়ের কথা বললে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

পরে স্থানীয় পর্যায়ে সালিশি বৈঠকের কথা বললে শামীম গোলন্দাজ তার কোনো তোয়াক্কাই করেননি। পরে ভুক্তভোগী নারী বুধবার থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠান।

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শামীম গোলন্দাজকে বুধবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com