1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার অবশেষে বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা সরওয়ার জাহান চৌধুরীর উপস্থিতিতে পা হারানো যুবদল কর্মী বদিউল আলমকে টমটম উপহার দিল পালংখালী ইউনিয়ন যুবদল মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে: জামায়াত আমির চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে নির্মাণকাজ বন্ধের নোটিশ উপেক্ষা, ইনানীতে চারতলা ভবন ভাঙল কউক কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

সরওয়ার জাহান চৌধুরীর উপস্থিতিতে পা হারানো যুবদল কর্মী বদিউল আলমকে টমটম উপহার দিল পালংখালী ইউনিয়ন যুবদল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ৬:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী জুমের ছড়া এলাকায় মাইন বিস্ফোরণে একটি পা হারানো যুবদল কর্মী ও জেলে বদিউল আলমের পাশে দাঁড়িয়েছে পালংখালী ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। তাঁর পরিবারের জীবিকা নির্বাহের পথ সচল রাখতে সহযোগিতার অংশ হিসেবে তাঁকে একটি টমটম গাড়ি উপহার দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী উপস্থিত থেকে বদিউল আলমের হাতে টমটম গাড়িটি হস্তান্তর করেন।

বদিউল আলমের পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা এবং তাঁকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টমটম গাড়িটি তাঁর পরিবারের আয়ের পথ সচল রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

পালংখালী ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com