উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি জসিম উদ্দিন (২৭) কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
সোমবার আনুমানিক সকাল ১১ টায় এসআরবি-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে এবং সে ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: টিটিএন