1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমির নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার অবশেষে বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা সরওয়ার জাহান চৌধুরীর উপস্থিতিতে পা হারানো যুবদল কর্মী বদিউল আলমকে টমটম উপহার দিল পালংখালী ইউনিয়ন যুবদল মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে: জামায়াত আমির

উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ৮:৩১ পিএম

উখিয়ায় পাহাড় কাটার কাজে ব্যবহৃত মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাম্পারটির চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে উখিয়া বন রেঞ্জের আওতাধীন হলদিয়া পালং বনবিটের পশ্চিম হলদিয়া পালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের এ অভিযানে মাটিভর্তি ডাম্পারটি জব্দের পাশাপাশি পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া পালং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ইসমাইল, ইলিয়াস ও আলীসহ একদল বনকর্মী অংশ নেন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। একই সময় পাহাড় কাটার কাজে ওই ডাম্পার ব্যবহারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাম্পার চালক আবুল কাশেমকে আটক করা হয়। আটক আবুল কাশেম পশ্চিম হলদিয়া পালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উখিয়ার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা ও সরকারি বনভূমি থেকে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড় কেটে মাটি পরিবহনের মাধ্যমে পরিবেশ ও বনসম্পদের ক্ষতি করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান মাটিভর্তি ডাম্পার জব্দ এবং চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় কাটার অভিযোগে জব্দ করা ডাম্পারটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com