1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমির নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার অবশেষে বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা সরওয়ার জাহান চৌধুরীর উপস্থিতিতে পা হারানো যুবদল কর্মী বদিউল আলমকে টমটম উপহার দিল পালংখালী ইউনিয়ন যুবদল মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে: জামায়াত আমির

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ৯:২৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্টের জেরে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশে নেওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া (ফেসবুক) আইডি থেকে এই পোস্ট দেওয়া হয়েছে।

উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ তাকে আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকর পোস্টটি দেওয়া হলে স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি অপ্রীতিকর হতে পারে ভেবে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। পুলিশ যখন ওই ব্যক্তিকে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। তবে পুলিশ দ্রুত সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।

ঘটনার পর স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে; তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি পাবেন।

আটক করার আগে আজ সকালে অভিযুক্ত ব্যক্তি তাহিরপুর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। সেখান থেকেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ছড়াচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com