1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার আইসিজের রায়ের পরপরই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু

আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৬:২৬ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আনা হয় বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায়।

বিজিবি জানায়, ​বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মি ওই জেলেদের আটক করে বিভিন্ন স্থানে বন্দি করে রেখেছিল। জেলে পরিবারগুলোর দুর্দশার কথা বিবেচনা করে বিজিবি তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নাফ নদীর শূন্যলাইন থেকে আরাকান আর্মির নিকট থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফিরিয়ে আনা হয়।

জেলেদেরকে ​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে যাচাই বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

​ চলতি বছরে এ পর্যন্ত বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক জেলেকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com