1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায় টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড ও গুলি উদ্ধার, ধ্বংস করলো বোম ডিসপোজাল টিম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ৩:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বসতবাড়ি সংস্কার এবং স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার ২২ নভেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সশস্ত্র চক্রটির সঙ্গে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com