1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩ পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আবুল হাসান গ্রেপ্তার ‘গুমের শিকার ২০০ জনের খোঁজ মেলেনি, আ. লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি বদির ছেলে, দুই ভাইসহ ৪ জন গোপালগঞ্জে সহিংসতার ছক, এসআরবির কোম্পানি কমান্ডার আটক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ৪:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল (এফএইচইউ)-এ এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে এ বিরল প্রসবের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম মাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। সফলভাবে প্রসব সম্পন্ন হওয়ার পর মা ও চার নবজাতকের স্বাস্থ্যসুরক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে।

জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ধাত্রীরা সার্বক্ষণিক পরিচর্যা করছেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ফ্রেন্ডশিপ হাসপাতালটি ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর জন্য মানসম্মত মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

এ বিরল ও আনন্দঘন ঘটনায় মা ও চার নবজাতকের সুস্বাস্থ্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com