1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩ পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আবুল হাসান গ্রেপ্তার ‘গুমের শিকার ২০০ জনের খোঁজ মেলেনি, আ. লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি বদির ছেলে, দুই ভাইসহ ৪ জন গোপালগঞ্জে সহিংসতার ছক, এসআরবির কোম্পানি কমান্ডার আটক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ৬:০৮ পিএম

পলাতক আওয়ামী লীগ এ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক দলটি বুঝে হোক বা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিকালি হ্যান্ডেল করছি।

এসময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরের বিষয়টা আমার জ্ঞানে নেই। পরের বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।’

তিনি বলেন, ‘এজ ইউজুয়াল এ রকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সে রকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এবং এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদেরকে প্রত্যাবর্তন করায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো পরের আলোচনা, আমার সঙ্গে তা বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী তাদের এনসিপির কয়েকজন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা সাক্ষাৎকার চেয়েছিলেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা পরিকল্পনা আছে, সেটা আপনারা জানতে পারবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com