1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার মরিচ্যায় ২০ হাজার ইয়াবা নিয়ে এহসানসহ আটক ৩ দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায়

উখিয়ার মরিচ্যায় ২০ হাজার ইয়াবা নিয়ে এহসানসহ আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ৭:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ এহসানুল করিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁর সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তার এহসানুলের বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি একটি মামলায় আদালত তাঁকে অর্থদণ্ডও দিয়েছেন বলে দাবি সূত্রটির।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামু থানাধীন দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার সড়কে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কারবারিদের অবস্থানের তথ্য পায় ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। পরে তাৎক্ষণিকভাবে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে আমিনুল হক (২৬) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে রশিদ আহমদ (৩৪)। গ্রেপ্তার এহসানুল করিম পশ্চিম মরিচ্যা এলাকার নুরুল আলমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এহসানুল করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় আদালত তাঁকে অর্থদণ্ড দিয়েছেন বলেও জানা গেছে। একাধিক মামলার তথ্য থাকার পরও এবার বিপুল পরিমাণ ইয়াবাসহ তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত এবং আদালতের সাজার বিষয়টি সংশ্লিষ্ট নথির মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এসআরবি-১৫’র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরে গ্রেপ্তার তিনজন এবং উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com