টেকনাফে চাঞ্চল্যকর অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লার প্রধান আ’সা’মি মোহাম্মদ হোছাইন নিশান (২৩)-কে গ্রে’ফ’তা’র করেছে এসআরবি-১৫।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এসআরবি-১৫, কক্সবাজার-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল উখিয়ার পালংখালী বাজারের ‘নিউ জেন্টালম্যান জেন্ট্স পার্লার’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আ’সা’মি নিশানকে গ্রেফতার করে। গ্রেফতার মোহাম্মদ হোছাইন নিশান (২৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হান্নান মিয়া।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ৫ ডিসেম্বর টেকনাফ থানায় সংঘটিত চাঞ্চল্যকর অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লার প্রধান আ’সা’মি ছিলেন নিশান। ঘটনার পর থেকেই তিনি প’লা’ত’ক ছিলেন।
গ্রেফতারকৃত আ’সা’মিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক। সূত্র: টিটিএন