1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায় টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড ও গুলি উদ্ধার, ধ্বংস করলো বোম ডিসপোজাল টিম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বি/স্ফো/রক তৈরির সরঞ্জামসহ আ/ট/ক ২ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

“ওয়াক ফর হিউম্যানিটি” : টেকনাফ থেকে পায়ে হেঁটে যাচ্ছেন ঢাকায়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৬ ২:৫৩ পিএম

পরনে শুভ্র সাদা পোশাক, হাতে জাতীয় পতাকা আর শান্তির প্রতীক সাদা নিশানা। চল্লিশোর্ধ্ব একদল মানুষের এই যাত্রা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর ভবিষ্যৎ গড়ার স্বপ্নযাত্রা। সেই স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন পেতে টেকনাফ থেকে ঢাকা অভিমুখে ৪৫ দিনের দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন ১২ জন মানবতাবাদী।

​‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই ব্যতিক্রমী পদযাত্রাটি গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু হয়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার অতিক্রম করে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেষ হবে তাঁদের এই যাত্রা।

​এই মহৎ উদ্যোগের নেপথ্যে রয়েছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। ২০১০ সাল থেকেই পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তিনি। ২০২২ সালে মাত্র ৯ জন শিশুকে নিয়ে লামায় গড়ে তুলেছিলেন ‘রংখেদং শিশু সদন’। পরবর্তীতে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় প্রতিষ্ঠা করেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। বর্তমানে এই দুটি প্রতিষ্ঠানে চাকমা, মারমা, ম্রো, বম ও খুমিসহ সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৬০ জন শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।

​সেই ২৬০ শিশুর হাসিমুখই উথোয়াইংগ্যা মারমাকে আরও বড় স্বপ্ন দেখিয়েছে। এবার তিনি এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য গড়ে তুলতে চান একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস। যেখানে আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার পাশাপাশি শিশুরা জীবনমুখী শিক্ষা এবং নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগ পাবে।

​পদযাত্রার শুরুতে উথোয়াইংগ্যা মারমা গণমাধ্যম কে জানান, পাহাড়ে জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের শত শত শিশু এখনো শিক্ষা, খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না থাকায় তারা পিছিয়ে পড়ছে। এই শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাঁদের এই ৪৫ দিনের পদযাত্রা। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই তিনি এগিয়ে চলেছেন আগামীর পথে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com