1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৫:০২ পিএম

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. জাফর আলম ওরফে জাফর উল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী আলিশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাশাআল্লাহ টেলিকম অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাফর আলম মৃত ওমর হাকিম ও দুলু বেগমের ছেলে। তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ৬৭৩/৬ নম্বর শেডের বাসিন্দা।

এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com