টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগার ছড়া এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল মোতালেব (৩৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে।
তিনি টেকনাফ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বলো এসআরবি জানায়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হ্নীলার আইওএম অফিস সংলগ্ন আবুল কালাম হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে এসআরবি জানায়। সূত্র: টিটিএন