1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ১০:০০ এএম

হোয়াইক্যংয়ে ​উখিয়ার ৬৪ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবাসহ মো. আবদুর রহমান (২৩) নামের তরুনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

​আটক মো. আবদুর রহমান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মো. হোছনের ছেলে।

​উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান,মঙ্গলবার দুপুর আড়াইটার পর হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেল চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষভাবে তৈরি একটি সন্দেহজনক চেম্বার পাওয়া যায়। পরে ওই চেম্বারের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইলও জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো হোয়াইক্যং থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে বিজিবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com