1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় ভোররাতে পুলিশের অভিযান: বস্তাবন্দী একনলা বন্দুক উদ্ধার বিতর্কিত ভিডিও ভাইরালের জের, শোকজের মুখে এনসিপি নেত্রী নওশাবা সিয়াম উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা মশা মারা শিখতে আমেরিকা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী ১৫ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার দেখতে চাই: বিরোধীদলীয় নেতা জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১:২০ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবাসহ নুরুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সোমবার (১ জুন) রাত ৯:৩০ ঘটিকায় ঘুমধুম বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৩২ এর কাছাকাছি ‘জামালের ঘের’ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক স্থানীয় বালুখালী হিন্দুপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

​আজ মঙ্গলবার (২ জুন) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

​বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস বিশেষ টহলদল সীমান্ত থেকে মাত্র ২০০ গজ অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ওই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর নুরুল ইসলামের দেহ তল্লাশি করে ৫০ হাজার পিস নিষিদ্ধ বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​এ বিষয়ে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের এই চিরুনি অভিযান আগামীতেও জারি থাকবে।”

​বিজিবি সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com