1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে টেকনাফে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী, জামিন পেলেন দুই মাস পরেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক অনলাইনে লকডাউন ডেকে সারাদিনেও দেখা দিল না নিষিদ্ধ আ.লীগ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

শাজাহান খানের মালিকানাধীন পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৫:৫৮ পিএম

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল হেলমেটধারী দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পাম্পের অফিস ও সার্বিক বাস ডিপোর নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে পালিয়ে যায়।

পুলিশ ও পাম্পের শ্রমিকরা জানান, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ একদল হেলমেট পরা যুবক পাম্পে এসে হামলা চালায়। এ সময় তারা সার্বিক ফিলিং স্টেশনের অফিস এবং বাস ডিপোর নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা পুলিশের কর্মকর্তারা। তবে হামলার সময় সার্বিক পরিবহনের ডিপোতে কোনো বাস ছিল না। অনেক আগেই সেখান থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।

মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com