1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো “আইসিটি স্পেশাল কেয়ার”

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ৪:১৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার স্বনামধন্য আইসিটি বিষয়ের প্রতিষ্ঠান আইসিটি স্পেশাল কেয়ারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার(৬ জানুয়ারি) বিকেলে কোর্টবাজারস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক জয় বড়ুয়া। নবম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ কেয়ারের পরিচালক নিখিল বড়ুয়া। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আইসিটি স্পেশাল কেয়ারের দুটি শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ এটিএম জাফর আলম কলেজের শিক্ষক সালাহউদ্দিন কাদের, আবুল হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ইমরান আল মাহমুদ, তাওহীদুল ইসলাম রাপী ও পংকজ বড়ুয়া।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া বলেন,”হাঁটি হাঁটি পা পা করে আইসিটি স্পেশাল কেয়ার আজকে ৯ম বর্ষে পদার্পণ করেছে। এতটুকু আসতে নানা চ্যালেঞ্জ পার হতে হয়েছে। অভিভাবকদের আস্থা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণের ফলে আজকে সুনামের সাথে পথচলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বৃত্তি পরীক্ষা আয়োজন, সর্বোচ্চ উপস্থিতির পুরষ্কার প্রদান করা হয়েছে। আগামীতে যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জন্য এনইউ কোচিং সেন্টার চালু করা হয়েছে। সবার নিকট সহযোগিতা প্রত্যাশা করছি।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com