1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে উখিয়ার তেলখোলাবাসী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৪:৪৩ এএম

অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে কক্সবাজারের উখিয়ার পুরো তেলখোলা এলাকার সাধারণ মানুষ। গবাদি পশু লুট, রাখাল গুম এবং রাতের পর রাত গুলির শব্দে তটস্থ হয়ে পড়েছে শ্রমজীবী ও কৃষক পরিবারগুলো। এরই প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা ও স্বাধীন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের থাইংখালী তেলখোলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় কৃষক ও শ্রমজীবী প্রতিনিধি মো. আবদুল মালেক, আবু তাহের ও আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, “আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বনে গরু, মহিষ ও ছাগল চরাতে যাই। কিন্তু সন্ত্রাসীরা আমাদের গবাদি পশুগুলো অস্ত্রের মুখে নিয়ে যায়। পাহাড়ে বসবাসরত অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে আমরা স্থানীয়রা হুমকির মুখে দিনাতিপাত করছি। রাঙামাটি ও বান্দরবান দিক থেকে আসা একদল সন্ত্রাসী পাহাড়ে আধিপত্য বিস্তার করেছে। তারা ভারী অস্ত্র নিয়ে দিনরাত ঘুরাফেরা করছে। পশু নিয়ে গেলে তা আর ফেরত আসে না, এমনকি রাখাল ছেলেকেও তারা গুম করে রাখে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com