1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

আ’লীগের শাটডাউন কর্মসূচির কথা জানে না মানুষ, যানচলাচল স্বাভাবিক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ৮:১৫ এএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে। সকালে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাংরোড ও কাঁচপুর ঘুরে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চিত্র দেখা গেছে। সাধারণ মানুষের সঙ্গে কথা হলে বেশিরভাগই জানিয়েছেন তারা কর্মসূচি সম্পর্কে অবগত নন, স্বাভাবিক যাতায়াত করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে স্বাভাবিক দিনের মতো দূরপাল্লার ও আঞ্চলিক বাস চলাচল করছে। ফলে যাতায়াতকারী যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এদিকে গত দুদিন যেকোনো অরাজকতা কিংবা নাশকতা এড়াতে মহাসড়কজুড়ে পুলিশের সরব উপস্থিতি দেখা মিললেও মঙ্গলবার ছিল অনেকটা ঢিলেঢালা।

অন্যদিকে আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানিয়ে কর্মসূচির ডাক দিলেও কোথাও নেতাকর্মীদের সড়কে আসার খবর পাওয়া যায়নি। ব্যবসায়ের কাজে শাহাদাত নামের যাত্রী যাবেন নিউ মার্কেট এলাকায়। আজকের শাটডাউন সম্পর্কে তিনি অবগত নয় বলে জানান। বলেন, আজ আবার কিসের শাটডাউন, তেমন কোনো খবর আমার জানা নেই, রাস্তাঘাটও তো জমজমাট।

আব্দুল্লাহ নামের আরেক যাত্রী বলেছেন, এইসব কর্মসূচিতে আর কোনো কাজ হবে না। স্বৈরাচারের ফাঁসির আদেশ তো হয়েই গেছে। তবে আমি আজকের শাটডাউন সম্পর্কে জানতাম না।

আঞ্চলিক পরিবহনের কয়েকজন চালক জানান, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ঘিরে তাদের সমস্যা হয়নি। স্বাভাবিকভাবেই যাতায়াত করছেন তারা। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমরা সড়কেই আছি। জেলা, থানা ও হাইওয়ে পুলিশ তাৎপর রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। আমাদের থানা পুলিশের ৯টি টিম পুরো থানা এলাকায় কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, আমাদের এখানে পরিস্থিতি ভালো রয়েছে। নারায়ণগঞ্জ কোনো ঘটনা ঘটেনি। আমাদের চেকপোস্টসহ সকল পোগ্রাম আগের মতোই রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com