1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে ছাত্র সমাবেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১২:৫০ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হল রুমে ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর।

 

সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত।

 

কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

 

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ র‍্যালি কক্সবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com