1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নামছে “বিডি ক্লিন”

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৮:৪১ এএম

উখিয়ার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় মাঠে নামছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর উখিয়া শাখা। ইতোমধ্যে সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্টেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়েছেন।

জানা গেছে, শীঘ্রই উখিয়ার বাজার, শহীদ মিনার, প্রেসক্লাব, থানার আশপাশ, কোর্টবাজার, মরিচ্যা, কুতুপালং, বালুখালী, থাইংখালী স্টেশনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সংগঠনটি। ঝাড়ু, ট্রলি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এতে অংশ নেবেন একদল তরুণ স্বেচ্ছাসেবক।

উখিয়া শাখার আহ্বায়ক ও টিম লিডার ওমর ফারুক বলেন, “এটি শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়; বরং উখিয়াবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য। জেলা সমন্বয়কের অনুমোদন সাপেক্ষে আগামী ২২ আগস্টের পর সদস্য তালিকা প্রকাশ করা হবে।”

গ্রুপ অ্যাডমিন মোহাম্মদ সিফাত বলেন, “বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্ন উখিয়া গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের অনুপ্রেরণাই আমাদের অঙ্গীকার।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com