1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ার সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সাজানো মামলায় গ্রেপ্তারে মানববন্ধন

✍️ প্রেস বিজ্ঞপ্তি •

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৩:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার স্থানীয় সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উখিয়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উখিয়া থানার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন উখিয়ার সর্বস্তরের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি, ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মামলার বাদী প্রথমে গণমাধ্যমের কাছে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ঘটনাস্থলে বলেছিলেন, তাকে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি হামলা করেছে, যাদের কাউকে তিনি চিনতে পারেননি। অথচ সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সাংবাদিক তানভীর শাহরিয়ারকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার ৫২ নম্বর আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন রাখেন, “বাদী নিজে যাদের চেনেন না, তাদের বদলে সাংবাদিক তানভীর শাহরিয়ারকে আসামি বানানোর পেছনে কারা জড়িত? উখিয়া থানার ওসি ও কক্সবাজার পুলিশ সুপার এ দায়ভার নেবেন কি?”

২৮ বছর বয়সী তানভীর শাহরিয়ার অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়া নিউজ টুডে’-এর সম্পাদক এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে তার কারাবন্দি ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে সংহতি জানান।

মানববন্ধনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়- সাংবাদিক তানভীর শাহরিয়ারের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি না হলে, তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com